Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোরেলগঞ্জে দুই মাদকসেবির কারাদন্ড

BN DESK
02 September 2026, 05:17 AM পড়তে ১ মিনিট
মোরেলগঞ্জে দুই মাদকসেবির কারাদন্ড

 মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মাদকসেবির দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলো-পূর্ব সরালিয়া গ্রামের মজনু পাহলানের ছেলে আজাদ পাহলান (৪০) ও দক্ষিণ ভাইজোড়া গ্রামের মহারাজ শেখের ছেলে জিহাদ শেখ (২৫)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান এ দণ্ডাদেশ দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ করেন।

এর আগে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন ব্যানার্জীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় আজাদ ও জিহাদকে আটক করে। তাদের নিকট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করে দলটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোরেলগঞ্জে দুই মাদকসেবির কারাদন্ড

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার