Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোহনগঞ্জে অভিযানে গাঁজাসহ আটক ৪

BN DESK
02 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট
মোহনগঞ্জে অভিযানে গাঁজাসহ আটক ৪

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার মো. ইকরামুল হোসেনকে (২৮) পাঁচ দিনের কারাদণ্ড, মো. রহমত উল্লাহকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড, টেংগাপাড়া এলাকার মো. গোলাম রনিকে (২৭) ১৫ দিনের কারাদণ্ড ও বারহাট্টা উপজেলার ছয়গাঁও এলাকার নুর মোহাম্মদকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের শেয়ালজানি খাল পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন সহকারী কমিশনারকে (ভূমি) এম এ কাদের।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোহনগঞ্জে অভিযানে গাঁজাসহ আটক ৪

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার