Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোহনগঞ্জে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় নারী নিহত

BN DESK
23 April 2026, 01:35 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তবে ওই নারীর পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে কাজিয়াটি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে জানা গেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশনের ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকায় বিকেল পৌনে চারটার দিকে রেললাইন পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। হাতে শাখা পরা রয়েছে। তিনি সনাতন ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোহনগঞ্জে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় নারী নিহত

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার