Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে আরও ২৯ জনকে পুশ ইন

BN DESK
03 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে আরও ২৯ জনকে পুশ ইন

মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘিছড়া, চম্পারায় এবং জুড়ী উপজেলার রাজকি সীমান্ত দিয়ে শিশুসহ ২৯ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (শুক্রবার, ৩০ মে) সকালে বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করে।

বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম বলেন, ‘নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত থেকে ১০ জনকে আটক হয়। এর মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাদের ঠেলে পাঠিয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।’

আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, ‘ওই ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে দিনমজুরের কাজ করতেন। ৯ মে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এসময় তাদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

৪৬-বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও ৫২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, তাদের পরিচয় শনাক্তের পর পুলিশে সোপর্দ করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে আরও ২৯ জনকে পুশ ইন

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার