Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারের ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ১

BN DESK
02 September 2026, 01:33 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারের ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ১

নিউজ ডেস্ক:   মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ২ নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় জাল টাকাসহ মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় রূপি উদ্ধার করা হয়। এসব টাকা কোরবানির পশুর হাটে ছাড়ার পরিকল্পনা ছিল।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২ নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল টাকা ও জাল রূপি উদ্ধার করা হয়।

এরমধ্যে রয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০০ জাল টাকা, ৩ হাজার ৯০০ জাল রূপি।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে যুক্ত। মূলত আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে তিনি জাল টাকাগুলো নিয়ে এসেছিলেন।

তিনি জানান, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে এর আগেও জাল টাকার মামলা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র্যাব গ্রেফতার করেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারের ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ১

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার