Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ

BN DESK
02 September 2026, 01:43 PM পড়তে ১ মিনিট

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্র জানিয়েছে, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার