Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে চা বাগান থেকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

BN DESK
02 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে চা বাগান থেকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলেতাকে আটক করা হয়।

বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, বৃহস্পতিবার (১৩ মার্চ) নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে চা বাগান থেকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

B
BN DESK | 15 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার