Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে চা বাগান থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 02:37 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে চা বাগান থেকে ঝুলন্ত অবস্থায় নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় উপজেলার মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেক্টরের মোকাম আকাশী টিলা এলাকা থেকে। তারা দুজন হলেন-মঙ্গল বাউরী (৩৫) ও তার স্ত্রী বিনতা বাউরী (৩২)। মঙ্গল বাউরী উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউরীর ছেলে। বিনতা বাউরীও একই চা-বাগানের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আমু স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গল ও বিনতা দুজনই আগে বিবাহিত ছিলেন। মঙ্গলের আগের স্ত্রীও রয়েছে। প্রায় এক মাস আগে তারা দুজন কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। রবিবার সকাল ৬টার দিকে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেক্টরের বাগান পাহারাদার স্বপন রাজভর আকাশী টিলায় একটি নিমগাছের সঙ্গে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

এসআই আমির হোসেন আমু আরও জানান, ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে চা বাগান থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার