Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

BN DESK
02 September 2026, 02:03 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া (৩৮) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ বলেন, অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা একসাথে বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হই। উনাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,আমরা প্রশাসনের কাছে খুনিদের অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানাই। আগামীকাল মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আদালত প্রাঙ্গণে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার