Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 02:04 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার আসামী হুমায়ুন মিয়া (৩০)কে আটক করেছে র‌্যাব। আজ বহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধমে দেওয়া এক পেসবিজ্ঞাপ্ততে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি যৌথ আভিযানিক দল গত বুধবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেট এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৩৪/১৪৭, তারিখ- ১৩ মার্চ ২০২৫ খ্রিঃ, ধারা- ৮(১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর মূলে এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত হুমায়ুন মিয়া জেলার শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল এলাকার নানু মিয়ার ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেট এর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামি গ্রেফতার

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার