Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:02 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জে বজ্রপাতে দুজন মারা গেছেন।

আজ শুক্রবার (২২ মে) দুপুরের এ ঘটনা ঘটে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহতের নাম তালেব মিয়া (৪০)। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটার সময় নিহত হয়েছেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময়ে বজ্রপাতে মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার