Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

BN DESK
02 September 2026, 03:11 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক মহাসড়কে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়। এছাড়াও চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে অবৈধ পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার