Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ

BN DESK
02 September 2026, 02:36 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কের সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে দ্বিতীয় স্ত্রীকে (৩০) হত্যা করে স্বামী আজাদ বক্স (৬২) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সঙ্গে ২০২৩ সালে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছেন— এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে ওঠেন। রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে এ সব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁছিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করেন। হত্যা করার পর তিনি নিজে কমলগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পন করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামি আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ

B
BN DESK | 12 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার