Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

BN DESK
02 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে হারান মা ও ছেলে। সোমবার (২৯ জুন) সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা ও ছেলে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। গয়াসপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রীরা মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মা ফরিদা বেগম (৪৫) ও ছেলে জুবের মিয়াকে (১৮) ডাক্তার মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখে। আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

B
BN DESK | 30 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার