Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

BN DESK
02 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলদারদের হাত থেকে প্রায় ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকান মালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরাননি তাদেরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গায় তাদের পুনর্বাসন করা দেওয়া হবে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজারে ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার