Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ইউপি চেয়ারম্যানের মা-চাচির মৃত্যু

BN DESK
02 September 2026, 02:49 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ইউপি চেয়ারম্যানের মা-চাচির মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই নারীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন- যুবলীগ নেতা রুমেলের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ইউপি চেয়ারম্যানের মা-চাচির মৃত্যু

B
BN DESK | 08 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার