Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজার থেকে নিষিদ্ধঘোষিত দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সদস্য গ্রেফতার

BN DESK
15 May 2026, 11:01 PM পড়তে ১ মিনিট

নিষিদ্ধঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয় থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতার ব্যক্তির নাম রাহেদ হোসেন মাহেদ (২৩)। তিনি একজন চাকরিচ্যুত সেনাসদস্য।

আজ শুক্রবার (১৫ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তি চাকুরিচ্যুত সেনাসদস্য এবং ডিএমপির শেরেবাংলা নগর থানায় করা নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

কাউন্টার টেরোরিজমের তদন্ত বিভাগের একটি দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগরে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে রাহেদ হোসেন মাহেদকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এ বিষয়ে তদন্তের মধ্যে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন।

ওসি বলেন, ‘এরপর থেকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে আমরা সতর্ক অবস্থানে থাকি। এরই মধ্যে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানে যাই। গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তিকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়।’

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজার থেকে নিষিদ্ধঘোষিত দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সদস্য গ্রেফতার

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার