Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

BN DESK
10 October 2025, 02:15 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিয়েছে বিএসএফ।

আজ সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার করমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয়শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আটকদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, পরিচয় যাচাই শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার