Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান

BN DESK
05 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

গতকাল ঢাকা অচলের হুমকির পর আজ বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় তাদের অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন এই এলাকায় চলাচলকারী বাসযাত্রীরা। এছাড়াও টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসি’র মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা। 

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার