Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি চাল জব্দ, গ্রেফতার ৪

BN DESK
28 April 2026, 12:47 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি ভিজিডির চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গফরগাঁও থানার এসআই নূরুল হক বাদী হয়ে গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- পলাশ, নজরুল মোল্লা, সোহেল (১) ও সোহেল (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রামে সোহেল মিয়া সরকারি ভিজিডির চাল ক্রয় করে নিজের বাড়ির পরিত্যক্ত একটি রাইস মিলে মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে গফরগাঁও থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বস্তা চাল জব্দ করে।

এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রতি মাসে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিনামূল্যে বিতরণ করা হয়। ভোক্তারা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে অন্যত্র বিক্রি করে দিলে এতে আমাদের করার কিছু থাকে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরাদ জানান, মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি চাল জব্দ, গ্রেফতার ৪

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার