Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহের শ্রমিক নেতা আব্দুস সালামের মৃত্যু

BN DESK
09 October 2025, 09:32 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহের শ্রমিক নেতা আব্দুস সালামের মৃত্যু

ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ৭ বারের নির্বাচিত সভাপতি আব্দুস সালাম (৬৮) মারা গেছেন।

মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে শহরের সায়েম প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুস সালাম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার প্রয়াত মোজাফফর মণ্ডলের ছেলে। জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নে তিনি তিন দশকেরও বেশি সময় নেতৃত্ব দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত সমস্যাসহ দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভুগছিলেন আব্দুস সালাম। সম্প্রতি তিনি স্টোক করেন।

তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে প্রথমে হাসপাতাল ও পরে বাসায় ভিড় করেন পরিবহন নেতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

এ বিষয়ে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের বর্তমান সভাপতি নজরুল ইসলাম বলেন, আব্দুস সালাম সাহেব আমারও গুরু ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছি। দোয়া করি, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহের শ্রমিক নেতা আব্দুস সালামের মৃত্যু

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার