Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

BN DESK
10 October 2025, 08:31 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন চালক।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাই এর ছেলে মো. হামিদ (৩০)। আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্র ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা-মাহিন্দ্র ট্রাকের সংঘর্ষে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর জরুরী বিভাগের ডাক্তাররা মৃত ঘোষণা করেন এবং এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে।

ভালুকায় মডেল থানা উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার