Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
10 October 2025, 05:09 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, ‘‘ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।’’

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘‘নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তবে, এখনো তাদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার