Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 04:15 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ময়মনসিংহে আত্মগোপনে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্যকে নগরীর কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. মোস্তফা সরকার নিশাত কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক। মোস্তফা সরকার জামালপুর সদর উপজেলার মৃত আয়নাল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধার সম্পাদক মো. মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. মোস্তফা সরকার নিশাতকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার