Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, আহত ৫

BN DESK
04 September 2026, 06:21 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাঁচ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনার পর থেকে দুই পক্ষের মধ‍্যে চরম উত্তেজনা বিরাজ করছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন (৪৮), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল (২৭), স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নীল (২৫) এবং প্রতিপক্ষের কবীর হোসেনসহ (৫০) অজ্ঞাত আরও একজন। 

আহতদের উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ‍্যে আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাচ্চু জানান, বিএনপি থেকে বহিষ্কৃত কবিরের নেতৃত্বে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন তাদের এসব কাজে বাঁধা দেওয়ায় এই হামলা চালানো হয়। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানান তিনি। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ‍্যে মারপিট হয়েছে। এতে এক পক্ষের সুজন নামের একজন এবং অপর পক্ষের কবির নামের একজনসহ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, আহত ৫

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার