Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

BN DESK
04 September 2026, 04:19 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদি দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামি বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামি শাহ্‌জাহানের পুত্র রাকিব মিয়া (৩০), ৩শ' গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফ এর পুত্র সাদিক মোল্লা (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি, সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার