Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে দুর্ঘটনা, শিশুসহ আহত ৫

BN DESK
02 May 2026, 10:05 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রহ্মপুত্র নদসংলগ্ন এই উদ্যানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় একটি নাগরদোলা চলন্ত অবস্থায় হঠাৎ বিকল হয়ে ভেঙে মাটিতে পড়ে যায়। এতে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী আবুল মনসুর অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উদ্যানে অবৈধভাবে এসব নাগরদোলা বসিয়ে একটি চক্র ব্যবসা চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম বলেন, আহতদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিনোদন স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ভেঙে দুর্ঘটনা, শিশুসহ আহত ৫

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার