Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে চুরি যওয়া কোটি টাকার শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার

BN DESK
01 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে চুরি যওয়া কোটি টাকার শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার
ময়মনসিংহে চুরি যাওয়া কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি মামলা দায়েরের চার ঘণ্টা পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল চারটার মধ্যে থানাঘাট সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। চুরির ঘটনার সাথে জড়িত এক যুববকে গ্রেফতার করা হয়েছে। 
 
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
গ্রেফতার প্রশান্ত কর্মকার (৩৩) টাঙ্গাইল জেলার সদর থানাধীন বাগিল গল্পের বাজার (দাইন্না চৌধুরী) এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে।
 
সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম জানান, গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল চারটার মধ্যে থানাঘাট সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ ব্যাপারে রাত সাড়ে আটটায় শিব মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য একটি মামলা দায়ের করেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি রিকশা ও রিকশার চালককে শনাক্ত করে। ওই চালক পুলিশকে জানায়, শিবলিঙ্গসহ এক ব্যক্তিকে নগরীর কাঁচিঝুলিস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়েছেন। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরকে শনাক্ত করে শিবলিঙ্গটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন দাইন্না চৌধুরী বাগিল এলাকা রয়েছে বলে নিশ্চিত হন। এরপর মামলা দায়ের হওয়ার চার ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি প্রশান্ত কর্মকারকে (৩৩) গ্রেফতার এবং তার হেফাজত হতে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। 
 
তিনি আরও জানান, গ্রেফতার প্রশান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। 
 
সংবাদ সম্মেলনে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আনোয়ার ও অসিম উপস্থিত ছিলেন।
এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে চুরি যওয়া কোটি টাকার শিবলিঙ্গ টাঙ্গাইল থেকে উদ্ধার

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার