Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

BN DESK
08 October 2025, 12:26 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকা থেকে র‌্যাবের আভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব।

র‌্যাব জানায়, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,  ওই এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছে।

পরে র‌্যাবের একটি দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ আরও ২-৩ জন পালিয়ে যায়।

অভিযানে হাবিবুরের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ৩৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাই পথে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মজুদ করা হচ্ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার