Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

BN DESK
10 October 2025, 08:46 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

ময়মনসিংহে নিখোঁজের পরদিন জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো, ওই এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) ও আরিফ রব্বানির ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন। বেলা ১১টা থেকে শিশুদের পাচ্ছিল না তাদের পরিবারের লোকজন। এমতাবস্থায় আশপাশের স্থানসহ এলাকায় খুঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরদিন সকালে বাড়ির পাশের ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে জলাশয়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর মরদেহ

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার