Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

BN DESK
10 October 2025, 12:11 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

মফস্বল ডেস্ক : ময়মনসিংহে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

B
BN DESK | 26 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার