Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

BN DESK
04 September 2026, 03:23 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মা-মেয়ে ও একজন আইনজীবী রয়েছেন।

আজ সোমবার (৪ মে) সকাল পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা ইউনিয়নের মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা এসে তাদের শনাক্ত করেন। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার রুহিলি শৈলিকান্দা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩২) ও তার মেয়ে খোশনুর জাহান (১২)। অপরজন ময়মনসিংহ শহরের বড়বাজার এলাকার বাসিন্দা চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, শিউলি আক্তার সৌদি প্রবাসী স্বামীকে টাকা পাঠিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরে ফিরছিলেন। অন্যদিকে চৌধুরী হোসনে আরা বেগম তার ছোট মেয়ে তামান্না মুনতাকিনকে নিয়ে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩২ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সিএনজিচালক নগরের সানকিপাড়া এলাকার সোহেল মিয়া (২৬) চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার