Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

BN DESK
08 October 2025, 11:38 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ময়মনসিংহে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা ওসি মো. আক্তার হোসেন জানান, ইদ্রিস আলীর কোন সন্তান নেই। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এমতাবস্থায় গত এক বছর ধরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরইমধ্যে তিনি স্ট্রোক করেন। মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে পড়ে যান। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার