Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ডোবার পানিতে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
09 October 2025, 09:20 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে ডোবার পানিতে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে খেলা করছিল ওই দুই শিশু। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় ডোবার পানিতে ভাসতে দেখে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজন চন্দ্র পাল বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ডোবার পানিতে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার