Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

BN DESK
30 May 2026, 06:02 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। সাড়ে নয়টার দিকে আলালপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

B
BN DESK | 30 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার