Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

BN DESK
01 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 মৃত মো. রায়হান (১০) সদরের বোররচর ইউনিয়নের বোররচর গ্রামের মো. শাহ পরানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. সারোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় পুকুরে গোসলে নেমে বেশি পানিতে গিয়ে ডুবে যায় রায়হান। রাত সোয়া ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রায়হানের লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন। তখন ফায়ার সার্ভিসে কল দিলে ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সদরের বোররচর গ্রাম থেকে ঈদ উপলক্ষে শহরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল রায়হান। পরে গোসল করতে গিয়ে সে মারা যায়। এ পুকুরে ডুবে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার