Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে পুকুর থেকেমাটি উত্তোলনের সময় গুলি উদ্ধার

BN DESK
04 September 2026, 01:03 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে পুকুর থেকেমাটি উত্তোলনের সময় গুলি উদ্ধার

নিউজ ডেস্ক:    ময়মনসিংহের  ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক বাড়ির পাশের পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৫ মার্চ) দুপুরে এসব গুলি উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। মাটি উত্তোলনের একপর্যায়ে পুকুরে অনেকগুলো গুলি পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে আসে।


ওসি বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলা হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এ এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে পুকুর থেকেমাটি উত্তোলনের সময় গুলি উদ্ধার

B
BN DESK | 15 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার