Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

BN DESK
10 October 2025, 08:56 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি ও গাছতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পশ্চিম তালদিঘি এলাকায় নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮)। এদিকে, গাছতলা এলাকায় নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ থেকে শেরপুরের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন পারভেজ মিয়া (৩৫)। সঙ্গে ছিলেন তার স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা। যাত্রীবাহী একটি বাসে তারা ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও তার ৮ বছর বয়সী ছেলে হাসান মারা যান। আহত হন আরও অন্তত ১২ জন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই সময়ে কাছাকাছি এলাকায়—উপজেলার গাছতলা এলাকায় যাত্রীবাহী বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরও দুইজন নিহত হন। নিহতরা হলেন, পিঠাসুটা গ্রামের শরীফ মিয়া (২৫) এবং সাধুপাড়া গ্রামের হাবিবুর রহমান হবি (৪৫)।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরীফ এবং যাত্রী হাবিবুর নিহত হন।

বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। নিহতদের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

B
BN DESK | 06 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার