Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ফের ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

BN DESK
25 May 2026, 10:31 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ-ঢাকা রেলরুটে একদিনে দ্বিতীয়বারের মতো ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে জামালপুরগামী একটি কমিউটার ট্রেন মাঝপথে বিকল হয়ে পড়লে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে ঈদযাত্রার সময় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি বিকল হয়ে পড়লে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে একই দিন সকালে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আরেকটি কমিউটার ট্রেনও গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় যান্ত্রিক সমস্যায় পড়ে। ট্রেনটির ইঞ্জিন হঠাৎ অচল হয়ে গেলে কিছু সময়ের জন্য যাত্রা বন্ধ থাকে। পরে রেলকর্মীদের চেষ্টায় সেটি আবার সচল করা হয় এবং ট্রেনটি গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।একদিনে একই রুটে পরপর দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক যাত্রী অভিযোগ করেন, ঈদের আগে ট্রেনের চাপ বাড়লেও রেলওয়ের প্রস্তুতি পর্যাপ্ত নয়। ফলে মাঝপথে এমন যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, ফাতেমানগরে বিকল হওয়া ট্রেন উদ্ধারে দ্রুত রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানিয়েছে রেলওয়ে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ফের ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার