Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে; নিহত ১ আহত ৮

BN DESK
04 September 2026, 03:27 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে; নিহত ১ আহত ৮

নিউজ ডেস্ক:  ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া বড়বিলা পুদামারা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের কর্মচারী।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বকশীগঞ্জ থেকে ঢাকাগামী নাফি-নামিরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে; নিহত ১ আহত ৮

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার