Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ১০ জন নিহত , বাসে আগুন

BN DESK
01 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে  ১০ জন নিহত , বাসে আগুন

ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।  

শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 


ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় সংঘর্ষে মাহিন্দ্রাটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাহনটির ছয় যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি।

 

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, শেরপুর থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ফুলপুরের কোদালদহে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ১০ জন নিহত , বাসে আগুন

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার