Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

BN DESK
07 October 2025, 06:35 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। এসময় দুই হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।

আজ শনিবার (৮ মার্চ) বিকেলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে এদিন ভোরে উপজলার সূর্যপুর ও গোবরাকুড়া বিওপি এলাকা থেকে জিরাগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারি চক্র অভিনব উপায়ে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল গোপন সংবাদর ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালালে চোরাকারবারি চক্র দৌড়ে পালিয়ে যান। এসময় দুই হাজার ৩২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সারাক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে চেষ্টার কমতি নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার