Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে মদপানে ২ ব্যক্তির মৃত্যু

BN DESK
06 September 2026, 04:19 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে মদপানে ২ ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মদপানের পর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বাটাজোর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরা হলেন- উপজেলার বাটাজোর গ্রামের জাফর খানের ছেলে আরিফ খান (৪০) ও একই গ্রামের আশরাফ খানের ছেলে আদনান খান (৩২)। 
স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন তালুকদার বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময় আরিফ ও আদনান বন্ধুদের সঙ্গে মদপান করেন। বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। প্রথমে আরিফ খানকে সখিপুর স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পর সকাল ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পর চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে আদনান খান মারা যান। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। 
উপজেলার কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নে দুই ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। কিন্তু মদপান করে মারা গেছে কি না জানি না। তবে তারা মদপান করতেন বলে জানা গেছে। 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে মদপানে ২ ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার