Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ

BN DESK
10 October 2025, 08:30 AM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ

ময়মনসিংহে টাস্কফোর্সের অভিযানে ভাসমান হকার ও শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) সকালে শুরু হয় এ অভিযান। নগরীর স্টেশন রোড থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত অভিযান চলে।  সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব-১৪ সদর দপ্তরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, শহরের প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। ফুটপাতসহ অনেক অংশের সড়ক দখল করেছে ভাসমান হকাররা। ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে সড়কগুলোতে যানজট সৃষ্টের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। তাই জনস্বার্থে এ অভিযান চালিয়ে ভাসমান হকারসহ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, আবারও এসব সড়কের ফুটপাতে ভাসমান হকার বসলে কিংবা অবৈধভাবে দোকানপাট গড়ে উঠলে অভিযান চালানো হবে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার