Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খোলার সময় দুই তরুণ আটক

BN DESK
04 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে রেললাইনের  ক্লিপ খোলার সময় দুই  তরুণ আটক

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া ও একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাত ১১টার দিকে কাওরাইদ-মশাখালী রেলপথের শীলা ব্রিজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০টি ক্লিপ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের পর বলা যাবে তাদের উদ্দেশ্য নাশকতা নাকি অন্য কিছু।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খোলার সময় দুই তরুণ আটক

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার