Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার 

BN DESK
10 October 2025, 10:30 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার 

নিউজ ডেস্ক: ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাসহ চার জনকে নগরীর শেষমোড়, টাউন হল, খাগডহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এবং বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু (৫৫), ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২), মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা (৪৮) এবং নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, “যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই সন্ত্রাসী বিরোধী আইনসহ ভাঙচুর ও বিভিন্ন মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার 

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার