Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

BN DESK
22 March 2026, 12:32 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের তারাকান্দায় শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কে সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার রুবেল (২০) ও রিতি (৮)। তারা সিএনজির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত অবস্থায় রিতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার