Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার 

BN DESK
10 October 2025, 12:17 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের নিখোঁজের তিন দিন পর ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকির ভেতর থেকে আবু রায়হান নেহাল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬) জুন রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। ফুলপুর থানার ওসি আব্দুল হাদী এ তথ্য জানান। 

মারা যাওয়া নেহাল উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, নেহাল গত ১৩ জুন শুক্রবার রাত ১১টার দিকে ভাইটকান্দি সখল্যা মোড় থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। গতকাল সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে ট্যাঙকের ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, ‍“ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাদী আজ এজাহার দিলে বিস্তারিত বলা যাবে। দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।”

এলাকা: ময়মনসিংহ ফুলপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার 

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার