Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
11 May 2026, 12:27 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহে একটি হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার(১০ মে) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে— শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক জানান, মামলার ছয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি তিনজনকে খালাস প্রদান করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামে নিহত নুরুল হক-এর বাড়ির পাশের একটি বড়ই বাগানে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় আঘাত করলে তিনি ক্ষুব্ধ হয়ে খেলাটি বন্ধ করে দেন এবং ছেলেদের সেখান থেকে সরে যেতে বলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরে ওই কিশোরদের স্বজনরা শাহবাজ মিয়াসহ পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ নুরুল হকের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি হিসেবে ছিলেন অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার