Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ১৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

BN DESK
06 September 2026, 08:38 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল রোববার (১২ জুলাই) বিকেলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে শম্ভুগঞ্জ মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৩ জুলাই) চারজনকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে, রোববার রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের রৌমারী চর নতুন বন্দর এলাকার রকিব হাসান (৩৮), তার স্ত্রী শান্তি খাতুন (৩৩), ছেলে সাকিব আল হাসান (২২) এবং ছেলের স্ত্রী ফারজানা আক্তার (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন চারজনের কাছ থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একটি ব্যাগে ফ্রিজের স্ট্যাবিলাইজারের ভেতরে বিশেষ কায়দায় নেয়া হচ্ছিল ইয়াবাগুলো। একই সঙ্গে তাদের ব্যবহৃত ৩টি মুঠোফোন এবং মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গতকাল রাতে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে সহকারী পরিচালক কাওসারুল হাসান (রনি) বলেন, পরিবারটি গাজীপুরে বাসাভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার চালান এনে ঢাকায় দিকে নিয়ে যাচ্ছিল তারা। এই চালানের একটি অংশ নেত্রকোনার একটি দল শম্ভুগঞ্জ থেকে নেয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় পাঠায়। 

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ১৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

B
BN DESK | 13 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার